একটি সমবায় ব্যাঙ্কের শাখায়, বিধ্বংসী অগ্নিকান্ডের জেরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলাকায়। এদিন রাত ৯ টা নাগাদ রায়গঞ্জ শহরে অবস্থিত রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের বকুলতল শাখায় কালো ধোয়া দেখতে পান এলাকা বাসিরা। মুহুর্তেই মধ্যে ওই সমবায় ব্যাঙ্কের শাখাটিকে আগুন গ্রাস করে নেয়। খবর পেয়ে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ছুটে আছে। পরে রায়গঞ্জ থানার পুলিশ ও পুরপ্রধান সন্দীপ বিশ্বাস ও উপ- পুরপ্রধান অরিন্দম সরকার ঘটনাস্থলে এসে হাজির হয়। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। মুলত শর্ট-সার্কিটের জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান দমকল আধিকারিকদের। তবে ব্যাঙ্কের ভল্ট এবং গ্রাহকদের নথিপত্র সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে জানান ঐ শাখার ম্যানেজার চিরঞ্জিত জানা। তবে ওই এলাকা জনবহুল এবং শহরের কেন্দ্রস্থলে হওয়ায় যথেষ্ট আতংক ছড়ায় ওই এলাকায়।
ব্যাঙ্ক ম্যানেজার চিরঞ্জিত জানা বলেন, কি ভাবে আগুন লেগেছে এখোন জানা যায়নি। তবে কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রী এই আগুনে সম্পূর্ণ পুড়ে ছায় হয়েছে বলে তিনি জানান। কিন্তু ভল্ট সহ জরুরী সামগ্রীর কোন ক্ষতি হয় নি বলে দাবী করেন তিনি।
অপরদিকে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানান, তিনি খবর পান বকুল তলার ব্যাঙ্কে আগুন লেগেছে। খবর পেয়ে ছুটে আসেন তিনি। কিভাবে আগুন লেগেছে এখোন জানাজায়নি প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। শহর মধ্যে ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/VIMMWIX_-HM